বুধবার

২২ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ২০:০৯

শেয়ার

দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক
ছবি সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ অন্য কংগ্রেস নেতাদের আটক করে। পরে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



banner close
banner close