ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিজেদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। খবর এনডিটিভির।
প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা পার্লামেন্ট অভিমুখে মিছিল বের করলে দিল্লি পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
ঘটনার পর প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, আন্দোলনকারী তরুণ-তরুণীরা কোনো অপরাধী নন। অথচ সরকার ও পুলিশের আচরণ অত্যন্ত নিন্দনীয়। শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও লাঠিচার্জ চালানো কোনোভাবেই গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না।
তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজ বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করছে। শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:








