রবিবার

১৯ জুলাই, ২০২৬ ৪ শ্রাবণ, ১৪৩৩

ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন, বললেন মোজতবা খামেনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১২:০৬

শেয়ার

ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন, বললেন মোজতবা খামেনি
ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে সম্পূর্ণ মূল্যহীন ও বিশ্বাসযোগ্যতাহীন বলে মন্তব্য করেছেন। শনিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন। রয়টার্স রোববার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে। রয়টার্স

লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ নিয়ে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার লঙ্ঘিত হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন এবং বিশ্বাসযোগ্যতাহীন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত, ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা রেখে গেছে। রাইটার্স

যুদ্ধবিরতি ভেঙে ফের উত্তেজনা

এদিকে, গত সপ্তাহে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর ওয়াশিংটন ও তেহরান পাল্টাপাল্টি হামলা চালায়। এতে দুই দেশের মধ্যে পুনরায় সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। রয়টার্স



banner close
banner close