শনিবার

১৮ জুলাই, ২০২৬ ৩ শ্রাবণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৩:৫৭

শেয়ার

যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের
ছবি সংগৃহীত

মার্কিন হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির বরাতে জানা গেছে, রেজায়ি বলেছেন, ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পালটা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।

তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালে আলোচনার নীতি এখন শেষ হয়ে গেছে।

রেজায়ির দাবি, এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিধি বাড়ানো বা অন্য দেশে আক্রমণ চালানোর দিকে মনোযোগ দেয়নি। তাদের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তোলা এবং সংঘাতের অবসান ঘটানো।

তিনি বলেন, এখন পর্যন্ত তাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। একই লক্ষ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।



banner close
banner close