শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ২ শ্রাবণ, ১৪৩৩

ইয়েমেনে নতুন করে সংঘাতে জড়াতে পারে সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ১৪:৪৬

শেয়ার

ইয়েমেনে নতুন করে সংঘাতে জড়াতে পারে সৌদি আরব
ছবি: সংগৃহীত

হুথিদের ক্রমবর্ধমান হুমকির মুখে ইয়েমেনে আবারও সামরিক সংঘাতে জড়ানোর সম্ভাবনা বিবেচনা করছে সৌদি আরব। সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নতুন করে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিচ্ছে।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাতে সৌদি আরবকে কিছুটা স্বাধীনতা দিতে পারে। তবে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রিয়াদ।

একজন মার্কিন ও একজন পশ্চিমা কর্মকর্তা জানান, কীভাবে হুথি হুমকির জবাব দেওয়া হবে-এ নিয়ে সৌদি রাজপরিবারের ভেতরে মতপার্থক্য রয়েছে।

এই আলোচনা এমন সময়ে হচ্ছে, সৌদি আরব ও হুথিদের মধ্যে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি সাম্প্রতিক সংঘর্ষে নতুন করে চাপের মধ্যে পড়েছে।

চলতি মাসের শুরুতে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে হুথি কর্মকর্তাদের বহনকারী একটি বিমান সানার বিমানবন্দরে অবতরণ করার পর উত্তেজনা বৃদ্ধি পায়। জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হলেও এতদিন উভয় পক্ষ একটি অনানুষ্ঠানিক কাঠামো মেনে চলছিল। এর আওতায় ইয়েমেন বিমান চলাচল মূলত জর্ডানের আম্মান ও মিসরের কায়রো থেকে পরিচালিত হতো।

হুথিদের অভিযোগ, বিমানটি ফেরত যেতে না দেয়ার জন্য সৌদি আরব সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে।

মিডল ইস্ট আইকে মার্কিন ও আঞ্চলিক সূত্র জানিয়েছে, সানায় অবতরণ করা ওই বিমানে লেবানন, ইরান, সিরিয়া ও ইরাকের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিশেষজ্ঞ সামরিক কর্মকর্তারা ছিলেন। ফেরার ফ্লাইটে ইরানে প্রশিক্ষণের জন্য মনোনীত হুথি কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারাও ছিলেন।

এর জবাবে হুথিরা চলতি সপ্তাহে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও হুথিদের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হলে তা শুধু ইয়েমেনের মানবিক সংকটই বাড়াবে না বরং জ্বালানি বাজার ও সৌদি অর্থনীতিতেও বড় ধাক্কা দেবে। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি অর্থনীতি চাপের মুখে রয়েছে।



banner close
banner close