সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪ হাজার ৪৯০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১২:১৪

শেয়ার

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪ হাজার ৪৯০
ছবি সংগৃহীত

ভেনিজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও আহতের সরকারি সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গত ২৪ জুন ভেনিজুয়েলার ইয়ারাচুই রাজ্যে মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, এত অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হওয়ায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।

ভূমিকম্পে অসংখ্য ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।



banner close
banner close