থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।
রোববার (১২ জুলাই)। দিবাগত রাতে চাতুচাক জেলার 'রং বিয়ার না লাত ফ্রাও' নামে বারটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।,
প্রধানমন্ত্রী জানান, আগুন লাগার সময় বারটিতে গান পরিবেশন করছিলেন এক সংগীতশিল্পী। তার ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক কাট-আউট সুইচে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। আগুনের সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা যায়। এরপর ধোঁয়া ও আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে সবাই বের হওয়ার চেষ্টা করেন। ধোঁয়া থেকে বাঁচতে অনেকেই ভবনের পেছনের দিকে গিয়ে শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন। পরে সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়।,
দমকল বাহিনী প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক প্রাণহানি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। সূত্র: বিবিসি
আরও পড়ুন:








