রবিবার

১২ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে সেন্টকমের তৃতীয় দফা হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১০:৪৯

শেয়ার

ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে সেন্টকমের তৃতীয় দফা হামলা
ছবি সংগৃহীত

ইরানের অভ্যন্তরে ১৪০টি লক্ষ্যবস্তুতে তৃতীয় দফার বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হরমুজ প্রণালি অতিক্রমকারী সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম. ভি জিএফএস গ্যালাক্সিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কর্তৃক হামলা করার অভিযোগে এই অভিযান চালানো হয়েছে। রোববার (১২ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার (১১ জুলাই) অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আমেরিকান আলোচকদের জন্য সময় সীমিত করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কর্মকর্তারা উল্লেখ করেছেন, চলমান আলোচনা ফলপ্রসূ না হলে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে বিভিন্ন বিকল্প ব্যবস্থাও রয়েছে।

অন্যদিকে শনিবার এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গত ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় তার পিতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ গ্রহণকে একটি জাতীয় দাবি হিসেবে উল্লেখ করেছেন। মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে জানান, এই জাতীয় দাবি অবশ্যই কার্যকর করা হবে।

সংঘাতপূর্ণ এই পরিস্থিতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজ চলাচলে নিরাপত্তা বিঘ্নিত করার প্রতিক্রিয়ায় তারা এই লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। তবে বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।



banner close
banner close