শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৭ আষাঢ়, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: গালিবাফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১০:০৩

শেয়ার

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: গালিবাফ
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটন কোনো সমঝোতা স্মারক (এমওইউ) থেকে সরে গেলে তেহরান নিজের আত্মরক্ষায় পূর্ণ প্রস্তুত রয়েছে।

গালিবাফ বলেন, ইরান সবসময় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রেখেছে এবং যুক্তরাষ্ট্র যেকোনো সময় সমঝোতা ভঙ্গ করলে দেশটি পূর্ণাঙ্গভাবে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, যুদ্ধের অবসান বিশ্ব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের সমাপ্তি কখনো হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে। ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।



banner close
banner close