বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসি প্রধানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১৬:২৩

শেয়ার

খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসি প্রধানের
ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি। বৃহস্পতিবার খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফনের পর তিনি এ বক্তব্য দেন।

ভাহিদি বলেন, খামেনি হত্যাকাণ্ড কখনোই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তার ভাষায়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনের সব শত্রুর জানা উচিত যে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধ আন্দোলনকে দমিয়ে রাখা সম্ভব হবে না।

আইআরজিসি প্রধান দাবি করেন, শহীদদের হত্যার প্রতিশোধ নেওয়া এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা তাদের চূড়ান্ত ও বৈধ দাবি হিসেবে অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা