বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

চীনে ভূমিধসে নিহত ২১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১১:০৬

শেয়ার

চীনে ভূমিধসে নিহত ২১
ছবি সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ২১ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) গানসু প্রদেশের তানছাং কাউন্টির রেনজাং গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ৩৩ জন মাটিচাপা পড়ে আটকা পড়েন। উদ্ধার অভিযান শেষে পাঁচজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, উদ্ধার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরপরই জরুরি সেবা, অগ্নিনির্বাপণ বাহিনী, পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

এদিকে, গত দুই দিনে চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা, বজ্রঝড় ও ভূমিধসের ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে সিনহুয়া।