মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বিরোধীদলীয় এমপিদের বৈঠক অনুষ্ঠিত রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার ৩০২ মামলা ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে! আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ নাহিদ ইসলামের গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না: হাসনাত আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ; অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ২২:৪০

শেয়ার

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে রায় দিয়েছেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বড় ধরনের আইনি ধাক্কা খেলেন। আদালত এ-সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তির নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল থাকবে।

রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, নাগরিকত্ব হলো সব অধিকার পাওয়ার অধিকার। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর প্রণেতারা এই ভূখণ্ডে স্বাধীনভাবে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তির জন্য নাগরিকত্বের নিশ্চয়তা দিয়েছিলেন এবং আদালত আজও সেই অঙ্গীকার রক্ষা করছেন বলে তিনি মন্তব্য করেন।

জন্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রে প্রায় ১৬০ বছর ধরে প্রচলিত একটি সাংবিধানিক নীতি। সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া প্রায় সবাই জন্মের সঙ্গে সঙ্গেই মার্কিন নাগরিকত্ব লাভ করেন।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আগামী কয়েক দশকে যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত মানুষের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। কারণ, ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর থাকলে অনথিভুক্ত অভিবাসী বাবা-মায়ের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদেরও বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হতো না, এতে অনথিভুক্ত বাসিন্দার সংখ্যা আরও বাড়তে পারত। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক নীতির পুনর্ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: সিএনএন