মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বিরোধীদলীয় এমপিদের বৈঠক অনুষ্ঠিত রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার ৩০২ মামলা ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে! আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ নাহিদ ইসলামের গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না: হাসনাত আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ; অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন

ফ্রান্সে বিমান দুর্ঘটনায়, প্রাণ গেল ১১ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৮:৪৫

আপডেট: ২৮ জুন, ২০২৬ ১৯:১৩

শেয়ার

ফ্রান্সে বিমান দুর্ঘটনায়, প্রাণ গেল ১১ জনের
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে একটি ছোট বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে ন্যান্সি-এসে বিমানবন্দরের কাছে টম্বলেন পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী ও ক্রু ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এর আগে ফরাসি কর্তৃপক্ষ জানায়, ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি বেসামরিক বিমান এ দুর্ঘটনায় পড়ে।

মিউরথ-এ-মোসেল প্রিফেকচার কর্তৃপক্ষ এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে জানায়, টম্বলেন পৌরসভায় একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

গভর্নর ইউভ সেগি ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের অপারেশনাল সেবা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়।