ছবি: সংগৃহীত
জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ও আঞ্চলিক ঝড়। অতিমাত্রার বৃষ্টিপাতের ফলে ভূমিধসে আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন।
বুধবার থেকেই শুরু হয় দেশজুড়ে ভারী বর্ষণ। দুই দিনেই রেকর্ড করা হয় ৩৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।
অতিরিক্ত বৃষ্টিপাতে বেশ কিছু জায়গায় ভূমিধস দেখা দেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঝড়ের কারণে বন্ধ রয়েছে স্কুল কলেজ।
হাজার হাজার বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদ স্থানে। নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধানে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।
আরও পড়ুন:








