মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বিরোধীদলীয় এমপিদের বৈঠক অনুষ্ঠিত রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার ৩০২ মামলা ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে! আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ নাহিদ ইসলামের গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না: হাসনাত আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ; অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন

চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত; আতঙ্কে স্থানীয়রা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ২০:৩২

শেয়ার

চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত; আতঙ্কে স্থানীয়রা
ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে সেখানে অবস্থানরত ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেয়া হয়।

শুক্রবার প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিমানে কতজন আরোহী ছিলেন, এটি কোথা থেকে এসেছিল কিংবা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে—এসব বিষয়ও এখনো নিশ্চিত করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিমানটি ভবনের ওপরের দিকের একটি তলায় আঘাত হানে। সংঘর্ষের পর ভবনের ধ্বংসাবশেষের বড় বড় অংশ নিচের সড়ক ও আশপাশের সবুজ এলাকায় পড়ে যায়।