মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের ব্যাখ্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১৯:০৭

শেয়ার

উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের ব্যাখ্যা
ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিয়ে নিজেদের আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট উপদেষ্টা সরকারি বা কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে তার ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করে ভারত সফর করছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, জাহেদ উর রহমান ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে দিল্লিতে গিয়েছিলেন। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি সেখানে একটি সম্মেলনে যোগ দিতে আসার কথা জানান। এরপর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষার পর তিনি শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি একটি সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গেলে ইমিগ্রেশনে বাধার সম্মুখীন হন জাহেদ উর রহমান। এই ঘটনায় বাংলাদেশে ব্যাপক সমালোচনা শুরু হলে ঢাকা থেকে ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করল।

প্রতিবেদনটি বিবিসি বাংলার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, পাসপোর্টের ধরন এবং সফরের উদ্দেশ্য যাচাইয়ের প্রক্রিয়া চলাকালেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।



banner close
banner close