শনিবার

২০ জুন, ২০২৬ ৬ আষাঢ়, ১৪৩৩

জোড়া বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, নিহত সাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৩:২০

শেয়ার

জোড়া বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, নিহত সাত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের আধা-উপজাতীয় পাহাড়ি এলাকা মারকা বেরা অঞ্চলে পরপর দুটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি বলেছেন, শনিবার বান্নুর মেরকা বেরা এলাকায় দুটি বিস্ফোরণে অন্তত সাতজন শহীদ এবং আরো তিনজন আহত হয়েছেন।

প্রথম বিস্ফোরণটি ঘটে রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক থেকে। এতে একটি যাত্রীবাহী ভ্যানে বিস্ফোরণ ঘটে। ডিপিও জানান, এই বিস্ফোরণে ভ্যানটির পাঁচজন যাত্রী নিহত হন।

এর কিছুক্ষণ পরেই একই স্থানে দ্বিতীয় একটি বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় বিস্ফোরণে উদ্ধারকাজে জড়িত দুইজন নিহত হন এবং একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় তিনজন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।



banner close
banner close