বৃহস্পতিবার

১৮ জুন, ২০২৬ ৪ আষাঢ়, ১৪৩৩

ট্রাম্প ও পেজেশকিয়ানের সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১১:৩৫

শেয়ার

ট্রাম্প ও পেজেশকিয়ানের সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। ফ্রান্সের ভার্সাইয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের এই স্বাক্ষরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার নতুন পথ তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা প্রকাশিত নথির বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফারসি ভাষায় লেখা একটি সমঝোতা স্মারক হাতে ধরে আছেন, যাতে ডোনাল্ড ট্রাম্প এবং তার স্বাক্ষর রয়েছে। প্রায় ৮০০ শব্দের ১৪ দফার এই চুক্তির মূল লক্ষ্য হলো চলমান যুদ্ধবিরতিকে আরও কার্যকর করা এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল পুনরায় নিশ্চিত করা।

চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে সম্মত হয়েছে। এর বিনিময়ে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সুবিধা লাভ করবে। এই সমঝোতা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে আনার উদ্দেশ্যে করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংঘাতের শুরু থেকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে জানিয়েছে, স্বাক্ষরিত এই সমঝোতাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। চুক্তির আওতায় হরমুজ প্রণালির মাধ্যমে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার পাশাপাশি দ্বিপাক্ষিক স্থায়ী সমাধানের জন্য পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। এই প্রতিবেদনের তথ্যের সত্যতা আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে।



banner close
banner close