বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ২১:৩৬

আপডেট: ১৭ জুন, ২০২৬ ২২:৪৭

শেয়ার

ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি সংগৃহীত

চুক্তি যথাযথভাবে মানা না হলে ইরানে আবারও বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে চলমান জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া চুক্তি এখনো চূড়ান্ত রূপ পায়নি, বরং এটি একটি সমঝোতা স্মারক মাত্র। চুক্তির বাস্তবায়নে সন্তুষ্ট না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর বোমা হামলা চালাতে পারে বলে তিনি জানান। ইরান যথাযথ আচরণ না করলে নতুন করে হামলা শুরু হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই সমঝোতা স্মারকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই। এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বহুল প্রত্যাশিত এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত স্বাক্ষরের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।



banner close
banner close