মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১১:৪৪

শেয়ার

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ
ছবি সংগৃহীত

পবিত্র কাবা শরিফে আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারাম-এ আনুষ্ঠানিকভাবে নতুন কিসওয়া উন্মোচন করা হয়।

ঐতিহ্য অনুযায়ী হজের সময় কাবার গিলাফ পরিবর্তন করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে আরবি নববর্ষের শুরুতেই এটি পরিবর্তন করা হচ্ছে। এ বছরও সেই ধারাবাহিকতায় পুরোনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ স্থাপন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি এ দৃশ্য প্রত্যক্ষ করেন।,

সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কিসওয়া কমপ্লেক্স-এ বিশেষভাবে এই গিলাফ তৈরি করা হয়। শতাধিক কারিগরের প্রায় ১১ মাসের পরিশ্রমে এটি প্রস্তুত করা হয়।

নতুন গিলাফ তৈরিতে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড় ব্যবহার করা হয়েছে। এতে স্বর্ণ ও রৌপ্যের সূতা দিয়ে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত ক্যালিগ্রাফির মাধ্যমে অলঙ্কৃত করা হয়েছে। প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। সম্পূর্ণ গিলাফটির ওজন প্রায় ১,৪১৫ কিলোগ্রাম।

অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধি এবং মসজিদুল হারাম কর্তৃপক্ষ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রচলিত রীতি অনুযায়ী নতুন গিলাফ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পুরোনো গিলাফের অংশ কেটে সংরক্ষণ করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ও বিশিষ্ট ব্যক্তিদের স্মারক হিসেবে দেওয়া হয়।,



banner close
banner close