বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

জাতিসংঘ মহাসচিব পদে পাঁচ প্রার্থী প্রতিযোগিতায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৬:৩৫

শেয়ার

জাতিসংঘ মহাসচিব পদে পাঁচ প্রার্থী প্রতিযোগিতায়
ছবি সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব পদের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন দেশ তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ নির্ধারণ করবে কে হবেন পরবর্তী মেয়াদে সংস্থাটির মহাসচিব। নতুন মহাসচিব দায়িত্ব নেবেন ২০২৭ সালের ১ জানুয়ারি।

পাঁচ প্রার্থীর মধ্যে রয়েছেন মেক্সিকো ও ব্রাজিল মনোনীত চিলির সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সাবেক হাইকমিশনার মিশেল বেসলেট (৭৪)। এন্টিগুয়া ও বারবুডা মনোনীত ২০১৮-১৯ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি মারিয়া ফার্নান্দা এসপিনোসা (৬১)। আর্জেন্টিনা মনোনীত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক রাফায়েল গ্রোসি (৬১)। কোস্টারিকা মনোনীত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাপরিচালক এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান (৭০)। আর বুরুন্ডি মনোনীত সেনেগালের সাবেক প্রেসিডেন্ট (২০১২-২০২৪) এবং আফ্রিকান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম্যাকি সাল (৬৪)।

উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এই পদে দেখা যাওয়ার গুঞ্জন উঠলেও প্রার্থী তালিকায় তার নাম নেই। তবে চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচিত সভাপতি খলিলুর রহমান ভবিষ্যতে এ পদের জন্য প্রার্থী হওয়ার সুযোগ রাখেন।



banner close
banner close