শনিবার

১৩ জুন, ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ছয় দেশের অংশগ্রহণে বুলগেরিয়ায় বহুজাতিক সামরিক মহড়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১৬:২৬

শেয়ার

ছয় দেশের অংশগ্রহণে বুলগেরিয়ায় বহুজাতিক সামরিক মহড়া
ছবি: সংগৃহীত

ন্যাটোভুক্ত ছয়টি দেশের দেড় হাজারেরও বেশি সেনার অংশগ্রহণে বুলগেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে বহুজাতিক সামরিক মহড়া ।

শুক্রবার সামরিক বাহিনীর 'স্ট্রাইক ব্যাক টুয়েন্টি সিক্স' নামের এই মহড়ায় আধুনিক যুদ্ধকৌশল ও পারস্পরিক সক্ষমতা প্রদর্শন করা হয়।

বুলগেরিয়া সেনাবাহিনীর 'সেকেন্ড তুন্দঝা মেকানাইজড ব্রিগেড' এর নেতৃত্বে এই যৌথ মহড়াটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিক বুলগেরিয়া ছাড়াও অংশ নেয় যুক্তরাষ্ট্র, ইতালি, তুরস্ক ও রোমানিয়ার সশস্ত্র বাহিনী।

মহড়ায় ন্যাটোর অত্যাধুনিক ট্যাংক, সাঁজোয়া যানসহ প্রায় ৪ শতাধিক যুদ্ধযান ব্যবহার করা হয়। বর্তমান যুদ্ধক্ষেত্রের অন্যতম প্রধান হাতিয়ার বিভিন্ন ধরনের ড্রোন ও মনুষ্যবিহীন আকাশযানের কার্যকারিতা ও সক্ষমতা নিখুঁতভাবে যাচাই করা হয় এই আয়োজনে। এসময়, মহড়ার অংশ হিসেবে সরাসরি গোলাবর্ষণের প্রশিক্ষণও পরিচালনা করেন সেনারা।

এই সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিমিতার স্তোয়ানভ।



banner close
banner close