লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক হামলার জেরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তেহরান শুধু আলোচনা প্রক্রিয়া স্থগিত করবে না, বরং সরাসরি শত্রুপক্ষের মোকাবিলায় নামবে।
রোববার (৭ জুন)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আমরা শুধু আলোচনার পথ বন্ধ করব না, বরং শত্রুর সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘাতে জড়াব।,
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, দুই দেশই যুদ্ধবিরতি কিংবা কূটনৈতিক সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়। তার অভিযোগ, লেবানন-সংক্রান্ত চুক্তি লঙ্ঘন এবং সমুদ্র অবরোধের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে তারা কেবল শক্তির ভাষাই বোঝে।
গালিবাফ বলেন, তারা যুদ্ধবিরতি মানতে চায় না, সংলাপেও বিশ্বাস করে না। লেবানন ইস্যুতে চুক্তি লঙ্ঘন এবং নৌ অবরোধ আরোপের মাধ্যমে তারা দেখিয়েছে যে তাদের কাছে শক্তিই একমাত্র ভাষা।
ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও দাবি করেন, ইরানি জনগণের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে ঝুঁকির মুখে ফেলছে।
তার মতে, ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং জায়নবাদী শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত আজ অঞ্চলজুড়ে আমেরিকা ও ওই শাসনের ঘাঁটি এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
গালিবাফ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমঝোতায় ইরানের প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গালিবাফের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, লেবানন পরিস্থিতির আরও অবনতি হলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও নতুন মাত্রা পেতে পারে।,
সূত্র : আল জাজিরা
আরও পড়ুন:








