উড্ডয়নের ঠিক আগমুহূর্তে জার্মানির ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরে এক আকস্মিক দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বোয়িং-৭৮৭ বিমান।
শুক্রবার রানওয়েতে থাকা অবস্থায় আচমকা বিমানটির সামনের চাকা বা ‘নোজ গিয়ার’ ভেঙে অকেজো হয়ে পড়ে।
এই আকস্মিক দুর্ঘটনায় বিমানটির ভেতরে থাকা বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিমান পরিচালনাকারী সংস্থা ‘লুফতহানসা’।
লুফতহানসা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি জার্মানির ফ্র্যাঙ্কফুট বিমানবন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। সৌভাগ্যবশত, দুর্ঘটনার সময় বিমানটির ভেতরে কোনো সাধারণ যাত্রী ছিলেন না, তবে বেশ কয়েকজন ক্রু সদস্য ও গ্রাউন্ড স্টাফ সেখানে দায়িত্ব পালন করছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি যখন উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই আচমকা এর নোজ গিয়ারটি ভেঙে নিচের দিকে ধসে পড়ে। এতে ঝাঁকুনির কারণে বিমানের ভেতরে থাকা ক্রু ও স্টাফরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন এবং আহত হন।
ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করতে বিমানবন্দরে থাকা জরুরি উদ্ধারকারী দল ও চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।
আরও পড়ুন:








