রবিবার

৩১ মে, ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নামাজে খোলা দোকান, নেই চুরির ভয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬ ১৪:১২

শেয়ার

নামাজে খোলা দোকান, নেই চুরির ভয়
ছবি সংগৃহীত

সৌদি আরবের শহরগুলোতে প্রতি ওয়াক্ত নামাজের আজান হলে ব্যবসায়ীরা দোকানপাট খোলা রেখেই মসজিদে চলে যান। তালা না দিয়ে দোকান ছেড়ে যাওয়ার এই চিত্র দেশটির রাজধানী রিয়াদ থেকে বন্দরনগরী জেদ্দাসহ প্রায় সব শহরেই দেখা যায়।

সৌদি আরবের সংবাদমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণে জানা গেছে, আজান হলে ব্যবসায়ীরা দোকান খোলা রেখে মসজিদে যান এবং নামাজ শেষে ফিরে এসে আবার ব্যবসায় বসেন। এই সময়ে কোনো ক্রেতা দোকানে এলে তিনি দোকানির জন্য অপেক্ষা করেন।

ব্যবসায়ীরা জানান, দোকান খোলা রেখে যাওয়ার সময় মালামাল চুরি বা হারিয়ে যাওয়ার আশঙ্কা নেই। বিশ্লেষকদের মতে, দেশটিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ এবং পারস্পরিক বিশ্বাসের সংস্কৃতি এর মূল কারণ। এছাড়া নামাজের সময় আশপাশের মানুষ ও ক্রেতারাও সামাজিক নজরদারিতে ইতিবাচক ভূমিকা রাখেন।

সৌদি আইনে চুরির কঠোর শাস্তির বিধান থাকায় দেশটির বাজারগুলোতে চুরি ও লুটপাটের ঘটনা প্রায় নেই বললেই চলে। এর ফলে সামগ্রিকভাবে দেশটিতে অপরাধের হারও তুলনামূলকভাবে কম।



banner close
banner close