বৃহস্পতিবার

২৮ মে, ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাকিস্তানে ভূমিকম্পে একজন নিহত, আহত ১১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ০৮:২৪

শেয়ার

পাকিস্তানে ভূমিকম্পে একজন নিহত, আহত ১১
ছবি সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদজুড়ে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পে জেলাম জেলার জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ি ধসে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পাশাপাশি পিন্ড দাদান খান ও আশপাশের এলাকায় একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে (অক্ষাংশ ৩২.৫৯ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৩.২৩ পূর্ব)।

ডেপুটি কমিশনার জানান, পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এলাকায় আরও অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে।

উদ্ধার কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পের অভিঘাতে একটি বাড়ির অংশবিশেষ ধসে পড়ে, যার নিচে চাপা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়। ক্ষয়ক্ষতির তালিকায় আরও কয়েকটি বসতবাড়ির নাম যুক্ত হয়েছে, বিশেষ করে পিন্ড দাদান খান অঞ্চলে।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে (অক্ষাংশ ৩২.৫৯° উত্তর ও দ্রাঘিমাংশ ৭৩.২৩° পূর্ব)।

এই কম্পন ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা, মান্দি বাহাউদ্দিনসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।,

সূত্র: ডন, জিও নিউজ



banner close
banner close