লেবাননের দক্ষিণাঞ্চল টাইর জেলার বাজৌরিয়েহ এলাকায় হামলা হয়েছে। সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী হামলা করে। এই হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।
রবিবার এনএনএ জানিয়েছে, শনিবার রাতে টাইর জেলার আরেক শহর তোউরাতেও হামলা হয়েছে। ওই সময় একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়। সেখানের হামলাতেও একজন নিহত এবং দুজন আহত হন।
তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও সহিংসতা বেড়ে চলেছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এমনটি জানিয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার এক্স-বার্তায় শাহবাজ নতুন শান্তি প্রচেষ্টায় সাড়া দেয়ায় দুপক্ষকে অভিনন্দন জানান।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
শাহবাজ শরিফ এক্সে দেয়া পোস্টে জানান, আঞ্চলিক পরিস্থিতি ও চলমান শান্তি প্রচেষ্টা এগিয়ে নেয়ার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আরও পড়ুন:








