তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আগাম নির্বাচনের পথে আরও একধাপ এগিয়ে গেল ইসরায়েল। দেশটির পার্লামেন্ট ‘নেসেট’ ভেঙে দেয়ার একটি প্রাথমিক বিল আইনপ্রণেতাদের ব্যাপক সমর্থনে পাস হয়েছে। খবর দ্য টাইম্স অফ ইসরায়েলের ।
বুধবার নেসেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১১০ জন নেসেট সদস্য। এই বিলের বিপক্ষে কোনো ভোট পড়েনি। ক্ষমতাসীন জোট এবং বিরোধী দল উভয় পক্ষের আইনপ্রণেতারাই পার্লামেন্ট ভেঙে দেয়ার পক্ষে রায় দেয়ায় বিলটি অনায়াসে পাস হয়। এর মাধ্যমে নেসেট ভেঙে দেয়ার আইনি প্রক্রিয়ার প্রথম ধাপটি সফলভাবে সম্পন্ন হলো, যা দেশটিতে নতুন করে আগাম সাধারণ নির্বাচনের পথ উন্মুক্ত করতে যাচ্ছে।
দ্য টাইম্স অফ ইসরায়েলের প্রতিবেদনে জানা যায়, পার্লামেন্টে এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিল পাসের সময় তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন:








