বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফার প্রস্তাব পাঠিয়েছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১৭:৩৪

আপডেট: ১৮ মে, ২০২৬ ১৭:৩৯

শেয়ার

পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফার প্রস্তাব পাঠিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান নতুন করে সংশোধিত ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে, যা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে সোমবার দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানায়।

সূত্র জানায়, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পূর্ববর্তী প্রস্তাবের জবাবে ১৪ দফার একটি লিখিত বার্তা পাঠিয়েছিল। চলমান বার্তা বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে ইরান এখন সংশোধিত প্রস্তাব একই পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে পুনরায় জমা দিয়েছে।

সূত্রের দাবি অনুযায়ী, ইরানের নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধে আলোচনা এবং আস্থা তৈরির জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যাশিত পদক্ষেপগুলোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে।