শুক্রবার

১৫ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আমি আর বেশি ধৈর্য ধরবো না, ইরানের চুক্তিতে আসা উচিত: ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ১৯:০৯

শেয়ার

আমি আর বেশি ধৈর্য ধরবো না, ইরানের চুক্তিতে আসা উচিত: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি আর বেশি ধৈর্য ধরবো না, তাদের (ইরান) একটি চুক্তিতে আসা উচিত। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শুধু ‘জনসংযোগের কারণে’ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা যেতে পারে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না পায়, এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে তিনি একমত হয়েছেন। একইসঙ্গে তিনি আরও বলেন, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

ট্রাম্প বলেন, আমরা অনেক সমস্যার সমাধান করেছি, যেগুলো অন্যরা করতে পারতো না।

তবে শি জিনপিং ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান যুদ্ধ নিয়ে বেইজিং অসন্তুষ্ট।



banner close
banner close