শুক্রবার

১৫ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মার্কিন লক্ষ্যবস্তুতে ৩৫০ হামলা চালিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠী : সেন্টকম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ১৫:০৭

শেয়ার

মার্কিন লক্ষ্যবস্তুতে ৩৫০ হামলা চালিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠী : সেন্টকম
ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন সেনা ও কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর গত ৩০ মাসে ৩৫০টির বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম নিয়ে সাক্ষ্য দিতে গিয়ে সেন্টকম প্রধান ব্রাড কুপার এ তথ্য জানান।

তিনি বলেন, ইরান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো গড়ে প্রতি তিন দিনে একটি করে হামলা চালিয়েছে। এসব হামলায় চার মার্কিন সেনা সদস্য নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন।

ব্র্যাড কুপার আরও দাবি করেন, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি গোষ্ঠী এখন ইরানের অস্ত্র সরবরাহ ও সহায়তা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তার মতে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর তৎপরতা এখনো বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে রয়ে গেছে।



banner close
banner close