হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অংশ হিসেবে ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে, একইসঙ্গে আরও চারটি জাহাজ অচল করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে জানানো হয়েছে, অবরোধ কার্যক্রমের সহায়তায় আরব সাগরে চলাচলের সময় গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রাক্সটুনে একটি এমএইচ-৬০ সিহক হেলিকপ্টার অবতরণ করেছে।
এর আগে, আইআরজিসির নৌবাহিনীর এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, ১৩ মে রাত থেকে হরমুজ প্রণালি দিয়ে ৩০টি জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে ‘শত্রুপক্ষের জাহাজের’ ওপর বিধিনিষেধ বহাল রয়েছে।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজ জব্দ করে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়ার খবর তারা পেয়েছে।
আরও পড়ুন:








