শুক্রবার

১৫ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ০৯:২০

শেয়ার

পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক চিঠিতে তিনি নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্ট্রিটিং বলেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর তার আর আস্থা নেই। তিনি চিঠিতে উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করা তার নীতি ও ব্যক্তিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর থেকেই দলের ভেতরে চাপের মুখে রয়েছেন স্টারমার। এরই মধ্যে কয়েকজন সহকারী মন্ত্রী সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী জুবাইর আহমেদের পদত্যাগের পর এবার মন্ত্রিসভা ছাড়লেন স্ট্রিটিংও।

বিশ্লেষকদের মতে, ওয়েস স্ট্রিটিংয়ের এই সিদ্ধান্ত বর্তমান ব্রিটিশ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। অনেকেই এটিকে স্টারমার সরকারের জন্য গুরুতর রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন। এদিকে লেবার পার্টির উল্লেখযোগ্যসংখ্যক এমপি ইতোমধ্যে স্টারমারকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।,



banner close
banner close