বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৯:৩৯

শেয়ার

বিশ্ববাজারে বাড়লো সোনার দাম
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বেড়েছে।

বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ ভিত্তিতে নতুনভাবে সংজ্ঞায়িত করার বিষয়ে একমত হয়েছেন বিশ্বের এই দুই শীর্ষ নেতা। এ ছাড়া তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

বৈঠককে ঘিরে আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকাল ০৭:৩২ জিএমটি পর্যন্ত প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭০৭.০৮ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারি ফিউচার গোল্ডের দামও ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৭১৩.৮০ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন কিছুটা বেড়েছে।

গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, দামের এই সামান্য ওঠানামা নতুন বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশের একটি সুযোগ হতে পারে।,

বেইজিংয়ে দুই দিনের সম্মেলনের শুরুতে শি জিনপিং ট্রাম্পকে জানান যে, বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে, এমনকি তা সংঘাতের কারণও হতে পারে। গত ফেব্রুয়ারিতে ইসরাইলকে সঙ্গে নিয়ে শুরু করা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প চীনের সহায়তা চাইলেও বিশ্লেষকরা মনে করছেন, কাঙ্ক্ষিত সমর্থন পাওয়া কঠিন হবে। সূত্র: রয়টার্স



banner close
banner close