ভারতের মণিপুরে আজ বুধবার সকালে এক অপ্রত্যাশিত হামলায় কুকি চার্চের তিনজন বিশিষ্ট পাদ্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
হামলার প্রতিবাদে কুকি ছাত্র সংগঠন চুড়াচাঁদপুরে দুপুর ১২:৩০ থেকে একটানা কর্মবিরতির ডাক দিয়েছে। এছাড়া, থাডো সম্প্রদায়ের নেতৃত্বাধীন সংগঠনগুলো কাংপোকপি জেলার সদর হিলে বন্ধের ঘোষণা দিয়েছে।
মণিপুরে ক্রমবর্ধমান সহিংসতা এবং সম্প্রদায়ভিত্তিক উত্তেজনা নিয়ে স্থানীয় প্রশাসন এখন সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ইম্ফল-তামেংলং মহাসড়কের কোটলেন ও কোটজিম গ্রামের মধ্যবর্তী এলাকা দিয়ে যেতে থাকা একটি যানবাহনের উপর হঠাৎ হামলা চালানো হয়। এতে নিহতদের মধ্যে রয়েছেন মণিপুর ব্যাপটিস্ট কনভেনশনের প্রাক্তন সাধারণ সম্পাদক রেভারেন্ড ডক্টর ভি. সিতলাহু, রেভারেন্ড কাইগোলুন এবং পাস্টর পাওগোলেন।
মানবাধিকার সংগঠন ‘কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস’ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘কুকি চার্চের জ্যেষ্ঠ নেতাদের ওপর এই হামলা পরিকল্পিত। তারা একটি ধর্মীয় সভায় যোগ দিতে চুড়াচাঁদপুর থেকে কাংপোকপি যাচ্ছিল। এতে থাদু ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড ব্যাপটিস্ট কাউন্সিলের প্রবীণ পাদ্রিরা ছিলেন।’
গত ফেব্রুয়ারি থেকেই কুকি ও টাংখুল সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়। প্রথমে দুই পক্ষের যুবকদের মধ্যে মারধরের ঘটনা থেকে উত্তেজনা ছড়ায় এবং দ্রুত তা গ্রাম পর্যায়ে গড়ায়।,
আরও পড়ুন:








