তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে ১০৮ আসনে জয় পেয়েছিল থালাপতি বিজয়ের দল টিভিকে। কিন্তু একাই দুই আসনে জয়লাভ করায় নিয়ম অনুযায়ী একটি আসন থেকে পদত্যাগ করতে হচ্ছে তাকে। বিধায় টিভিকের মোট আসন দাঁড়িয়েছে ১০৭টি।
রাজ্যের ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন সংসদ সদস্যের সমর্থন। কিন্তু একক দল হিসেবে এই সংখ্যক আসন না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে দলটিকে। ফলে কংগ্রেসসহ অন্যান্য ছোট দলের ওপর নির্ভর করতে হয়েছে।
তিন দিনের নাটকীয়তার পর শনিবার (৯ মে) ভিসিকে বিজয়ের দল টিভিকে-কে নিঃশর্ত সমর্থন জানিয়েছে। সর্বশেষ ভিসিকের বিজয়ী প্রার্থীদের সমর্থন পাওয়ায় বিজয়ের জোটে আসন সংখ্যা ১১৯-এ পৌঁছেছে। ফলে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যার সংকট কাটিয়েছে উঠলেও বিড়ম্বনা যেন কাটতেই চাইছে না। নতুন করে বিড়ম্বনা তৈরি হয়েছে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সাক্ষাৎ পাওয়া নিয়ে।,
কারণ, রাজ্যপাল বিজয়কে সরকার গঠনের জন্য সাক্ষাৎকার করতে আমন্ত্রণ জানাননি। এমনকি রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য সিডিউল চাওয়া হলেও, সাড়া মেলেনি লোকভবন থেকে। অপেক্ষা শেষে নিজের বাসভবনে ফেরত যান তামিলনাড়ুর রাজনীতি ‘নায়কের’ মতো উত্থান ঘটা থালাপতি বিজয়। ফলে সংখ্যার সংকট কাটিয়ে উঠলেও টিভিকের সরকার গঠন পেছাতে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের।
ভিসিকে, সিপিআই, সিপিআই(এম), কংগ্রেস ও আইইউএমএলের সমর্থন পাওয়ায় রাজ্যে টিভিকের সরকার গঠনের পথ এখন পরিষ্কার।
এদিকে টিভিকে নেতা টি সেলভাম বলেছেন, জনগণ টিভিকে ও শ্রী বিজয়ের পক্ষেই রায় দিয়েছে। কিন্তু অন্য দলগুলো এখন রাজনৈতিক খেলা খেলছে। তার অভিযোগ, রাজ্যপালের কাজ হলো টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া। কিন্তু তিনি তা না করে ‘নাটক’ করছেন।
সেলভামের দাবি, রাজ্যপাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে বিজেপি ও আরএসএসের নির্দেশ মেনে চলছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন:








