শনিবার

৯ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ০৯:৩৬

শেয়ার

ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ
ছবি সংগৃহীত

যুদ্ধ শুরুর আগের অবস্থার সঙ্গে তুলনা করলে, ইরান এখনো তার প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত রাখতে পেরেছে। এমনকি মার্কিন নৌ অবরোধের মধ্যেও দেশটি আরও তিন থেকে চার মাস টিকে থাকার সামর্থ্য রাখে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতিনির্ধারকদের কাছে দেওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)। একটি গোপন বিশ্লেষণে এমন তথ্য দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিআইএর এই নথির বিষয়ে জানাশোনা থাকা চার ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন পোস্ট বলছে, এই মূল্যায়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ করার আশাবাদ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করা হচ্ছে।,



banner close
banner close