শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

আমিরাতে ফের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১২:৪২

শেয়ার

আমিরাতে ফের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮মে) দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে বলে জানিয়েছে আবুধাবি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় বর্তমানে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।”

এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে, যা মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।

এর আগে সোমবার ও মঙ্গলবারও আমিরাতে হামলার ঘটনা ঘটে। আবুধাবির দাবি, ওই হামলাগুলোর পেছনেও ইরানের সম্পৃক্ততা ছিল। বিশেষ করে ফুজাইরাহ আমিরাতের একটি তেল স্থাপনায় হামলায় অন্তত তিনজন আহত হন।



banner close
banner close