শুক্রবার

৮ মে, ২০২৬ ২৪ বৈশাখ, ১৪৩৩

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ২৩:০৬

শেয়ার

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা
ছবি সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে আগামী শীতে ইউরোপজুড়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে সুইস ফেডেরাল ইলেকট্রিসিটি কমিশন জানিয়েছে। খবর বিবিসি বাংলা।

আজ বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি আরো খারাপ হলে এর প্রভাব গোটা ইউরোপ ও সুইজারল্যান্ডের বিদ্যুৎ সরবরাহের ওপর পড়তে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় পারস্য উপসাগরে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর ফলে ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই জ্বালানি সংকট দেখা দিতে পারে।

এদিকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সতর্ক করেছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি না বাড়ালে চলতি বছরের জুনের মধ্যেই পুরো ইউরোপে জ্বালানি সংকট দেখা দিতে পারে।,



banner close
banner close