ব্রাজিলে চীনা নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১১ মে থেকে চীনাদের প্রবেশে কোনো ভিসার প্রয়োজন হবে না। ব্রাজিল সরকার বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।
বলা হয়েছে, আগামী ১১ মে থেকে সাধারণ পাসপোর্টধারী চীনা নাগরিকরা ভিসা ছাড়াই ব্রাজিলে প্রবেশ করতে পারবেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী চীনের সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। প্রতিবার প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারবেন।
এই সিদ্ধান্তের ফলে ব্রাজিল ও চীনের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ব্রাজিলের এই উদ্যোগটি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন:








