ঘুষ গ্রহণ ও দুর্নীতির দায়ে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের একটি সামরিক আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দেশটির সামরিক আদালত পৃথক পৃথক রায়ে সাবেক এই দুই ক্ষমতাধর কর্মকর্তার সর্বোচ্চ সাজা ঘোষণা করেন।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির (CCTV) প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েই ফেংহে এবং লি শাংফু- উভয়কেই মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা কার্যকর করার ক্ষেত্রে দুই বছরের স্থগিতাদেশ (Reprieve) দেওয়া হয়েছে।,
সাধারণত চীনের আইন অনুযায়ী, এই দুই বছর যদি দণ্ডপ্রাপ্তরা ভালো আচরণ প্রদর্শন করেন, তবে তাদের মৃত্যুদণ্ড স্বয়ংক্রিয়ভাবে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে তারা আর কোনো দিন কারামুক্তির সুযোগ পাবেন না।
দণ্ডপ্রাপ্ত ওয়েই ফেংহে এবং লি শাংফু উভয়েই চীনের অত্যন্ত প্রভাবশালী ‘কেন্দ্রীয় সামরিক কমিশন’-এর সাবেক সদস্য এবং সাবেক স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।,
আদালতের রায় অনুযায়ী: ওয়েই ফেংহে বিপুল অংকের ঘুষ গ্রহণের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। লি শাংফুর বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া-উভয় অভিযোগেরই প্রমাণ মিলেছে।
আদালত তাদের মৃত্যুদণ্ডের পাশাপাশি আরও কিছু কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। তাদের আজীবনের জন্য সব ধরণের রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে। এছাড়া তাদের নামে থাকা সকল ব্যক্তিগত স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।,
সামরিক আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে থেকে এমন দুর্নীতি সেনাবাহিনীর শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই রায়ের মাধ্যমে চীনের বর্তমান প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির একটি কঠোর বার্তা দিলো।
গত কয়েক বছরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে দেশটির সামরিক ও বেসামরিক খাতের অনেক রাঘববোয়ালই ধরা পড়েছেন। তবে একই সাথে দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড পাওয়ার ঘটনাটি বিরল।,
আরও পড়ুন:








