নিজের ব্যাক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘গত দুদিন ধরে নজরদারি চালিয়ে, একটি ভুয়া নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এসে রথকে গুলি করা হয়েছে।’
বুধবার (৬ মে) রাতে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের মধ্যমগ্রামের বিভা সিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের সামনে এ দাবি জানান শুভেন্দু। এ সময় তার পাশে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও ছিলেন।
শুভেন্দু জানান, তারা এই ঘটনার নিষ্পত্তি করবেন। অভয়ার মত যাতে বিচারহীন না থাকে, তার ব্যবস্থা করা হবে। তিনি দলের নেতা-কর্মীদের শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিজেপির সকল কর্মীদের অনুরোধ করব আপনারা কেউ আইন হাতে নেবেন না। আমরা সরকারে এসেছি দু-তিন দিনের মধ্যে বিজেপি দায়িত্ব নেবে।’
শুভেন্দু আরও বলেন, ‘আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকতে পারে। কিন্তু পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে আপনারা কোনো কনক্লুশনে আসবেন না। ওই পরিবারের পাশে বিজেপি আছে। আগামীকাল ময়নাতদন্তের পর নিজের হাতে আমি এই লাশ হস্তান্তর করব। আমরা পরিবারের দায়িত্ব নেব। যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। বাইকে করে এসে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এতে চন্দ্রনাথের পাশাপাশি গুরুতর জখম হন গাড়ির চালক ও আরও একজন সহযোগী।,
মোটর বাইটিতে থাকা কয়েকজন তাদেরকে দীর্ঘসময় ফলো করে এসে বিমানবন্দরের কাছে দোহারিয়া এলাকায় পথ অবরুদ্ধ করে মাথায় গুলি করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই অবস্থায় এক কিলোমিটার গাড়ি চালিয়ে চালক তাকে নিয়ে আসেন মধ্যমগ্রামের বিভা সিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
জানা যায়, চন্দ্রনাথ যে গাড়িটিতে করে আসছিল, তার ঠিক আগেই একটি নিশান মাইক্রা গাড়ি তার গতিপথ রুদ্ধ করে। তার ঠিক পিছনে ছিল তিনটি বাইক। চন্দ্রনাথের গাড়ি থামতেই পেছন থেকে বাইক থেকে নেমে আসেন দুর্বৃত্তরা। এরপরে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গাড়িতেই গুলিবিদ্ধ হয়ে গাড়িতে লুটিয়ে পড়েন চন্দ্রনাথ। দুর্বৃত্তরা এরপর নিশান মাইক্রাটি ফেলে মোটর বাইকে উঠে পালিয়ে যান।
বুধবার দিবাগত রাতেই হাসপাতাল ও ঘটনাস্থল ও চন্দ্রের গাড়ি থেকে পৃথক পৃথকভাবে আলামত সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার চন্দ্রনাথের ময়না তদন্ত বারাসাত জেলা সদর হাসপাতালে হবে বলে জানা গেছে।
রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি)। সিদ্ধিনাথ গুপ্তা জানান, যে গাড়িটিকে এই অপরাধমূলক কাজকর্মের জন্য ব্যবহার করা হয়েছে, সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, গাড়িটির নাম্বর প্লেট পরিবর্তন করা হয়েছে। শিলিগুড়ির নিবন্ধনকৃত গাড়িটি এখানে ব্যবহার করা হয়েছে। এটা ভুয়া নাম্বার প্লেট। ঘটনাস্থল থেকে আমরা গুলির খোল উদ্ধার করেছি। এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। আমরা তদন্ত চালাচ্ছি।’
আরও পড়ুন:








