বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

দেশদ্রোহীদের সম্পদ জব্দ করল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১৬:৪৫

শেয়ার

দেশদ্রোহীদের সম্পদ জব্দ করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের বিচার বিভাগ দেশটির পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত ৪০ জন ব্যক্তির সম্পদ জব্দ করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

বুধবার ফার্সের প্রতিবেদনে বলা হয়, জব্দ করা সম্পদগুলো শত্রুপক্ষের সহযোগী নেটওয়ার্কের প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন ছিল। এসব সম্পদ এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সম্পদ ব্যবহার করা হবে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর পুনর্গঠনে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামো পুনর্নির্মাণে অগ্রাধিকার দেয়া হবে।

ইরান সরকার বলছে, জনগণের কল্যাণে এই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।

এদিকে ইরানের স্থানীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ভবনটির আবরণ দাহ্য হওয়ায় মঙ্গলবার (০৫ মে) শপিং কমপ্লেক্সটিতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভিডিওতে ভবনটিকে আগুনে সম্পূর্ণরূপে পুড়তে দেখা গেছে।

এই ঘটনায় দোষী ব্যক্তিদের এবং সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকেও শনাক্ত ও গ্রেপ্তার করার আদেশ জারি করা হয়েছে।



banner close
banner close