তামিলনাড়ুতে সরকার গঠনের প্রক্রিয়ায় নতুন মোড় নিয়েছে জোট রাজনীতি। অভিনেতা বিজয় থালাপতি-এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম(টিভিকে) কে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।
তবে কংগ্রেস তাদের সমর্থনের ক্ষেত্রে স্পষ্ট শর্ত দিয়েছে। দলটি জানিয়েছে, টিভিকে এমন কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’কে জোটে রাখতে পারবে না, যারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না বা ধর্মনিরপেক্ষ নীতির বিরোধী। অর্থাৎ জোটটি অবশ্যই ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল রাজনৈতিক আদর্শের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
এই শর্তে কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থনে টিভিকের আসন সংখ্যা ১১২-তে উঠলেও সরকার গঠনের জন্য এখনও অতিরিক্ত সমর্থন প্রয়োজন। ফলে বিজয় এখন অন্যান্য দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:








