বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকেরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১৫:০৫

শেয়ার

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকেরা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ২০৭ আসনে জয়ী হয়েছে বিজেপি। এর পরই দলটির সমর্থকেরা বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ভোটগ্রহণ শেষ হতে না হতেই ভারতের বাঙালি অধ্যুষিত এই রাজ্যটি থেকে সহিংসতার খবর পাওয়া

কলকাতার ঐতিহ্যবাহী স্থাপনা নিউমার্কেটের একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেয়ার অভিযোগ এসেছে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি অভিযোগ করেন, পুলিশের অনুমতি নিয়েই এই বিজয় মিছিল বের করা হয়েছিল।

তিনি নিজের পোস্টে লেখেন, 'মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে, পুলিশের অনুমতি সাপেক্ষেই, মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদযাপন হিসাবেই তা করা হয়েছে। সিএপিএফ কাছেই দাঁড়িয়ে ছিল। আপনাদের জন্য বিজেপি। সারা দুনিয়া দেখুক এই ছবি।'



banner close
banner close