বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

আরব আমিরাতে হামলার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্কতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১০:৫৯

শেয়ার

আরব আমিরাতে হামলার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্কতা
ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির মার্কিন কূটনৈতিক মিশন। ওই বার্তায় আরব আমিরাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস সংযুক্ত আরব আমিরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মার্কিন নাগরিকদের ইউএই কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে ও প্রয়োজন হলে আশ্রয় নিতে প্রস্তুত থাকতে অনুরোধ করছি।

মিশনটি আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা এখন ‘লেভেল-৩’ অবস্থায় রয়েছে, যার অর্থ নাগরিকদের ভ্রমণ পুনর্বিবেচনা করা উচিত।,

দূতাবাস ও কনস্যুলেট জেনারেল খোলা থাকলেও জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে, সোমবার সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল, তাদের লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তা সতর্কতা আরও জোরালো হয়। যদিও ইরান থেকে কোনো হামলা চালানো হয়নি বলে দাবি করেছে তেহরান।,



banner close
banner close