মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

গ্রিসে মে মাসে হঠাৎ তুষারপাত; বসন্তে শীতের অপ্রত্যাশিত ছোঁয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১৭:৪২

শেয়ার

গ্রিসে মে মাসে হঠাৎ তুষারপাত; বসন্তে শীতের অপ্রত্যাশিত ছোঁয়া
ছবি: সংগৃহীত

গ্রিসে মে মাসের শুরুতেই হঠাৎ শীতকালীন আবহাওয়ার দেখা মিলেছে। দক্ষিণ ইউরোপের এই দেশে বসন্তের মাঝামাঝি সময়ে অস্বাভাবিক তুষারপাতের ফলে পাহাড়ি অঞ্চলগুলো ঢেকে গেছে সাদা বরফে, আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে নেমে এসেছে শীতের অনুভূতি।

রাজধানীর কাছেই তুষারের সৌন্দর্য, রাজধানী অ্যাথেন্সের কাছাকাছি অবস্থিত মাউন্ট পারনিথা ও মাউন্ট পেন্টেলিতে তুষারপাত দেখা গেছে। সাধারণত এ সময় এসব পাহাড় সবুজে ভরা থাকলেও এবার তা ঢেকে গেছে সাদা বরফের চাদরে, যা পর্যটক ও স্থানীয়দের জন্য তৈরি করেছে এক স্বপ্নময় দৃশ্য।

মধ্য গ্রিসের মাউন্ট পারনাসোস এলাকাতেও তুষার জমেছে। পাহাড়ি পথ ও পর্যটন এলাকা হঠাৎ করেই শীতকালীন রূপ ধারণ করেছে, যেখানে বসন্ত ও শীতের এক অদ্ভুত মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে।

পেলোপনেস অঞ্চলের করিনথিয়া, ফেনেওস ও জাখোলি সড়কসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় তুষারপাতের কারণে রাস্তা ও গ্রামাঞ্চল সাদা বরফে ঢেকে গেছে। এতে এলাকাজুড়ে নেমে এসেছে এক শান্ত ও নীরব পরিবেশ।

উত্তর গ্রিসের ফ্লোরিনা, সেলি এবং নেভ্রোকোপি অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। মে মাসে এমন ঠান্ডা আবহাওয়া বিরল বলে জানিয়েছেন স্থানীয়রা।

তুষারপাত দেখা গেছে— মাউন্ট পারনিথা,মাউন্ট পেন্টেলি, মাউন্ট পারনাসোস, করিনথিয়া পাহাড়ি এলাকা ফেনেওস–জাখোলি সড়ক, ফ্লোরিনা, সেলি ও নেভ্রোকোপি অঞ্চল,

আবহাওয়াবিদদের মতে, এটি একটি অস্থায়ী আবহাওয়াগত পরিবর্তন। শিগগিরই তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে এবং আবার বসন্তের উষ্ণ আবহ ফিরে আসবে।

অপ্রত্যাশিত এই তুষারপাত গ্রিসবাসীর জন্য যেমন বিস্ময়কর অভিজ্ঞতা, তেমনি বসন্তের মাঝেও শীতের এক অনন্য দৃশ্য উপহার দিয়েছে প্রকৃতি।



banner close
banner close