শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ২টি হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১৭:০০

শেয়ার

সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ২টি হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন নৌ-বাহিনীর যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটি ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করে থামতে অস্বীকৃতি জানালে জাস্ক দ্বীপের কাছে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনা এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন—সোমবার থেকে 'প্রজেক্ট ফ্রিডম' শুরু হবে, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে 'নির্দেশনা দিয়ে' নিরাপদে বের করে আনা হবে।

তবে, ইরানের হামলায় নাজেহাল অবস্থা খোদ মার্কিন নৌবাহিনীর। কিন্তু এ হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।