ছবি সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী বিজেপি এগিয়ে আছে। বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে গণনায় দেখা যায়, ২৯৪ আসনের মধ্যে বিজেপি ১৮২টি আসনে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০৯টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ফলে বর্তমান ফলাফল সরকার গঠনের দৌড়ে বিজেপি এগিয়ে রয়েছে।,
এদিকে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে শেষ পর্যন্ত বিজেপিই সরকার গঠন করবে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন:








