সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

সবগুলো কার্ড আমার কাছে : ইরানকে উদ্দেশ করে ট্রাম্পের বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ০৮:৫০

শেয়ার

সবগুলো কার্ড আমার কাছে : ইরানকে উদ্দেশ করে ট্রাম্পের বার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা হয়েছে। রবিবার হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়।

তাতে দেখা যায়, কয়েকটি উনো কার্ড হাতে হাসিমুখে ট্রাম্প দাঁড়িয়ে রয়েছেন। ছবিতে লেখা রয়েছে, ‘সবগুলো কার্ড আমার কাছে।’

এ ছবির বিষয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিরোধের মাঝে এটি ইরানের প্রতি একটি সুস্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে।

এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও সামরিক হামলার হুমকি দেন। তিনি বলেন, ইরান যদি কোনো ‘অসদাচরণ’ করে, তাহলে যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের দেয়া নতুন প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা কম। তার দাবি, গত কয়েক দশকের কর্মকাণ্ডের জন্য ইরান এখনো যথেষ্ট মূল্য দেয়নি।

ইরানের পক্ষ থেকে ১৪ দফার একটি প্রস্তাব দেয়া হয়েছে, যেখানে ৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে অবরোধ তুলে নেয়া, জব্দ সম্পদ ফেরত দেয়া, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার দাবি রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে তেহরান।



banner close
banner close